মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিআবেদনের সময় শেষ

পায়রা বন্দর কর্তৃপক্ষে ২০ ক্যাটাগরিতে ৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পায়রা বন্দর কর্তৃপক্ষ
পদসংখ্যা
৫৮ জন
কর্মস্থল
পটুয়াখালী
বিজ্ঞপ্তি প্রকাশ
১১ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম
ডাকযোগে
আবেদনের শেষ তারিখ
২৯ অক্টোবর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়

পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী-৮৬৫০

পায়রা বন্দর কর্তৃপক্ষে আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ এবং সরকারি ক্রয় প্রক্রিয়া মোতাবেক ২ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে সেবা গ্রহণের নিমিত্ত নিম্নলিখিত ২০টি ক্যাটাগরির ৫৮টি পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদসমূহ ও শূন্যপদের বিবরণ:

  1. ল্যান্ড সার্ভেয়ার — ০২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: এসএসসি বা সমমানসহ সার্ভেয়ারশিপ বা সার্ভে ফাইনাল কোর্স সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা।

  2. ড্রাইভার (হেভী) — ০৫ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি পাস, হেভী ড্রাইভিং লাইসেন্স এবং ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  3. বোট চালক — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি পাস এবং ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  4. ক্রেন অপারেটর — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: জেএসসি বা কারিগরি বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) এবং সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।

  5. কম্পিউটার অপারেটর — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: এইচএসসি পাস, কম্পিউটার সনদ ও টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  6. ইলেকট্রিশিয়ান — ০২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  7. টেকনিক্যাল এসিস্ট্যান্ট — ০২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৮,৫১৪/-)
    যোগ্যতা: এসএসসি পাস এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  8. প্লাম্বার — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,৯৯২/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  9. ড্রাইভার (লাইট) — ১২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,৯৯২/-)
    যোগ্যতা: জেএসসি পাস, লাইট ড্রাইভিং লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

  10. মুরিং গ্যাং — ১০ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,৬৩০/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  11. গ্রীজার — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,৬৩০/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  12. সুকানি — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,১০৮/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  13. বোট এসিস্ট্যান্ট — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,১০৮/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  14. গার্ডেনার — ০২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,১০৮/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  15. বাবুর্চি — ০৩ জন (সাকুল্য মাসিক বেতন: ১৭,১০৮/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।

  16. মেসেঞ্জার — ০৭ জন (সাকুল্য মাসিক বেতন: ১৬,৬৭৩/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।

  17. আয়া — ০২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৬,৬৭৩/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।

  18. লিফটম্যান — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৬,৬৭৩/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।

  19. সহকারী বাবুর্চি — ০১ জন (সাকুল্য মাসিক বেতন: ১৬,৬৭৩/-)
    যোগ্যতা: জেএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।

  20. পরিচ্ছন্নতা কর্মী — ০২ জন (সাকুল্য মাসিক বেতন: ১৬,৬৭৩/-)
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস (হরিজন সম্প্রদায় অগ্রাধিকার)।

বয়সসীমা: ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পৌঁছানোর ঠিকানা: সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী-৮৬৫০।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট (https://ppa.gov.bd) অথবা বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত ৪ নং পাতার চাকরির নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী-৮৬৫০ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন ফি বাবদ যেকোনো তফসিলি ব্যাংক থেকে ক্যাটাগরি ১-২ এর জন্য ১০০/- টাকা এবং ক্যাটাগরি ৩-৫ এর জন্য ৫০/- টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষে ২০ ক্যাটাগরিতে ৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
পায়রা বন্দর কর্তৃপক্ষে ২০ ক্যাটাগরিতে ৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
পায়রা বন্দর কর্তৃপক্ষে ২০ ক্যাটাগরিতে ৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
পায়রা বন্দর কর্তৃপক্ষে ২০ ক্যাটাগরিতে ৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪