মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিআর ১ দিন বাকি

পুলিশ সুপারের কার্যালয়ে সাঁটমুদ্রাক্ষরিক ও লঞ্চ ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
পদসংখ্যা
২ জন
কর্মস্থল
ব্রাহ্মণবাড়িয়া
বিজ্ঞপ্তি প্রকাশ
৬ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম
ডাকযোগে
আবেদনের শেষ তারিখ
৮ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ছাড়পত্রের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদসমূহ ও শূন্যপদের বিবরণ:

  1. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর — ০১ জন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৪: ২৩,৫০০-৫৬,৮০০/-)
    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৬০ ও ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার ব্যবহারে Word Processing/Data Entry ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে কাজ করার দক্ষতা আবশ্যক।

  2. লঞ্চ ড্রাইভার — ০১ জন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৫: ২২,৮০০-৫৫,২০০/-)
    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। নৌ-পরিবহন অধিদপ্তর হতে ইঞ্জিন চালকের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

বয়সসীমা: ০৭/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি: অফিস কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরম https://police.brahmanbaria.gov.bd ওয়েবসাইট হতে সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্র আগামী ০৮/১১/২০২৬ খ্রি. (অফিস চলাকালীন সময়) তারিখের মধ্যে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

০২ যেভাবে আবেদন করবেন

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্ধারিত চাকরির আবেদন ফরম https://police.brahmanbaria.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করে স্বহস্তে পূরণপূর্বক আগামী ০৮/১১/২০২৬ তারিখের মধ্যে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে ১০০/- (একশত) টাকা জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া প্রাতিষ্ঠানিক কোড- ১২২০২২০১০৬১০০ অথবা ১২২০২০১১০৫৬৫৪ (সদর দপ্তর) এবং কোড নং- ১৮২২২৩৬ (পরীক্ষা ফি) এ অটোমেটেড চালানের মূল কপি, সদ্য তোলা ৪ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং প্রার্থীর ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিটযুক্ত ১০ x ৪.৫ ইঞ্চি মাপের ফেরত খাম দাখিল করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

পুলিশ সুপারের কার্যালয়ে সাঁটমুদ্রাক্ষরিক ও লঞ্চ ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
পুলিশ সুপারের কার্যালয়ে সাঁটমুদ্রাক্ষরিক ও লঞ্চ ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
পুলিশ সুপারের কার্যালয়ে সাঁটমুদ্রাক্ষরিক ও লঞ্চ ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।