চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১৯ জন নিয়োগ
- পদসংখ্যা
- ১৯ জন
- কর্মস্থল
- চট্টগ্রাম
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ১৯ অক্টোবর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
সংক্ষিপ্ত বিবরণ
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি নং-০৩/২০২৬ প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের বিবরণ, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র মেডিকেল অফিসার (গাইনী): ০১ জন (বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা, গ্রেড-০৬)। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা, গাইনীতে রেজিস্টার/আর এস হিসেবে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। অবসটেট্রিক ও গাইনীকোলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারীদের অগ্রাধিকার।
সিনিয়র মেডিকেল অফিসার (রক্ত সঞ্চালন / বিঃ টিঃ): ০১ জন (বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা, গ্রেড-০৬)। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা, রক্ত সঞ্চালন কেন্দ্রে ৪ বছরের অভিজ্ঞতা। রক্ত সঞ্চালন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারীদের অগ্রাধিকার।
ফাইন্যান্স অফিসার / একাউন্টস অফিসার / অডিট অফিসার: ০৫ জন (বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/- টাকা, গ্রেড-০৯)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। যোগ্যতা: হিসাব বিজ্ঞানে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ কমপক্ষে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা একাউন্টিং-এ মেজরসহ এমবিএ ডিগ্রি।
প্রভাষক (বাংলা): ০১ জন (বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/- টাকা, গ্রেড-০৯)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি): ০১ জন (বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/- টাকা, গ্রেড-০৯)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণীর স্নাতকসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদী ২য় শ্রেণীর সম্মান ডিগ্রি। কোনো স্তরে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রভাষক (পরিসংখ্যান): ০১ জন (বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/- টাকা, গ্রেড-০৯)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণীর স্নাতকসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদী ২য় শ্রেণীর সম্মান ডিগ্রি। কোনো স্তরে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক / বৈদ্যুতিক সহকারী / বৈদ্যুতিক এস্টিমেটর): ০৫ জন (বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা, গ্রেড-১০)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। যোগ্যতা: ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
সিনিয়র স্টাফ নার্স: ০২ জন (বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০/- টাকা, গ্রেড-১১)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)। যোগ্যতা: ন্যূনতম এসএসসি/এইচএসসিসহ নার্সিং কাউন্সিল হতে সাধারণ নার্সিং এবং ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা।
ফার্মাসিস্ট: ০২ জন (বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০/- টাকা, গ্রেড-১১)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। যোগ্যতা: ডিপ্লোমা ইন ফার্মেসী কোর্স সনদসহ ১/২ বছরের অভিজ্ঞতা। এসএসসি/এইচএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
১৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লিখিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে।
অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার নিয়ম
অনলাইন পোর্টাল: cpadigital.gov.bd/jobs
আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদন শেষ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২:০০ টা।
পরীক্ষার ফি: ১ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য ২০০/- টাকা; ৮ ও ৯ নং ক্রমিকের জন্য ১৫০/- টাকা অন-লাইনে 'pay now' অপশনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের শেষ সময় ২২ অক্টোবর ২০২৬।
আবেদন ফরম ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে এবং নির্ধারিত মাপে ছবি (৩০০x৩০০) ও স্বাক্ষর (৩০০x৮০) আপলোড করতে হবে।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

